লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় চাঁন মিয়া (৫৮) নামে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া শাহিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কিশামত ভেটেশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বন্ধু সিনেমা হলের দিকে যাচ্ছিলেন চাঁন মিয়া। এ সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।